সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অগমেডিক্স বাংলাদেশে ১৬৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অগমেডিক্স বাংলাদেশে ১৬৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ
১৭৭৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগমেডিক্স বাংলাদেশে ১৬৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ

---
যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল থেকে চিকিৎসা সেবায় চমকপ্রদ উদ্ভাবনী প্রতিষ্ঠান অগমেডিক্স বাংলাদেশ ১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব এ তথ্য জানান।

অগমেডিক্স বাংলাদেশ দাবি করে, সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেডমাইল গ্রুপ, ম্যাককেজন ভেঞ্চার, ডিসিএম ভেঞ্চার, ওয়াক্সিয়াং হেলথকেয়ার ইনভেস্টমেন্ট মিলে এ বিনিয়োগ করেছে।

এ সময় অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব বলেন, এবারের বিনিয়োগের মাধ্যমে অগমেডিক্সে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামী এক বছরে প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা দ্বিগুণ এবং সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে কয়েক হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দেশীয় বাজারে সিলিকন ভ্যালি রীতি প্রচলনের মাধ্যমে কর্মীদের জীবনমান উন্নয়নে বিনিয়োগের অর্থ ব্যয় হবে-বলেন তিনি।

তিনি বলেন, অগমেডিক্সে কর্মী নিয়োগের ক্ষেত্রে আগামী বছর দেশব্যাপী কর্মসূচি নেয়ার পরিকল্পনা রয়েছে এবং কর্মীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন, ইন্টারনেটভিত্তিক অনুশীলন এবং দক্ষতা যাচাইকরণে নানা কর্মসূচির কথা জানান রাশেদ মুজিব। অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা ইয়ান কাজী শাকিল ২০১২ সালে সানফ্রানসিসকোয় অগমেডিক্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ছয় বছরের প্রযুক্তিভিত্তিক উদ্যোগটি এ পর্যন্ত ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়ার তথ্য প্রকাশ করে।

অগমেডিক্স সেবার মাধ্যমে একজন চিকিৎসক গুগল গ্লাস পরে রোগী দেখবেন এবং বাংলাদেশ থেকে দক্ষ স্ক্রাইবরা এ কথোপকথন সরাসরি দেখে ও শুনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস মেডিকেল রেকর্ড সম্পূর্ণ করার দায়িত্ব পালন করেন। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে, যারা প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী দেখেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা