রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজশাহীতে গ্রামীণফোনের নতুন জিপিসি উদ্বোধন
রাজশাহীতে গ্রামীণফোনের নতুন জিপিসি উদ্বোধন
দেশের উত্তরাঞ্চলে গ্রাহকসেবা আরও সুসংহত করতে সম্প্রতি রাজশাহীর আলুপট্টি সংলগ্ন এলাকায় একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এ সেন্টারটির গ্রাহক সেবা হবে সম্পূর্ণ কাগজবিহীন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান নতুন জিপিসিটি উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ সহ গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান বলেন, উদ্ভাবন ও সংস্কৃতির সমন্বয়ে সবসময় গ্রাহকদের সাথে আরও আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চায় গ্রামীণফোন। রাজশাহীতে নতুন গ্রামীণফোন সেন্টারটি এরই প্রতিফলন; যেখানে আধুনিক ডিজিটাল সেবার সাথে ঐতিহ্যবাহী এই নগরীর সংস্কৃৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে। কাগজবিহীন ও সম্পূর্ণ ডিজিটাল সেবা চালু করে আমরা শুধু দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করছি না, বরং টেকসই উন্নয়নেও অবদান রাখছি। নতুন জিপিসিতে সিম প্রতিস্থাপন, নতুন সিম চালু, মালিকানা হস্তান্তর, রোমিং সুবিধা, হ্যান্ডসেট, রাউটার এবং জিপি আইওটি সলিউশন যেমন: আলো ও জিপিফাই সহ বিস্তৃত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা