সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইসলামী ব্যাংকের সাথে কোনা সফটওয়্যারের চুক্তি স্বাক্ষর
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইসলামী ব্যাংকের সাথে কোনা সফটওয়্যারের চুক্তি স্বাক্ষর
২২৬ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামী ব্যাংকের সাথে কোনা সফটওয়্যারের চুক্তি স্বাক্ষর

---বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র জন্য কোনা কার্ড পারসোনালাইজেশন সিস্টেম (কে-সিপিএস) বাস্তবায়ন করেছে পেমেন্ট ও সিকিউরিটি সেবাদাতা প্রতিষ্ঠান কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড। কে-সিপিএস এর প্রথম গ্রাহক হিসেবে, ইএমভি কার্ড পারসোনালাইজেশন সিস্টেমের মাধ্যমে স্থানীয় ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ সহ ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের মত আন্তর্জাতিক স্কিমে ইএমভি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে ইসলামী ব্যাংক।

দেশের পেমেন্ট ও ফিনটেক খাতের এ সাফল্য উদযাপনে সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রতিনিধি সহ শিল্পখাত সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

কোনা সফটওয়্যার ল্যাব বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলীদের উদ্যোগে দেশে প্রথমবারের মত এমন একটি আধুনিক ও সম্ভাবনাময় কার্ড পারসোনালাইজেশন সিস্টেম চালু করেছে। এর ফলে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমবে, সময় বাঁচবে এবং সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার।

এ বিষয়ে কোনার চিফ বিজনেস অফিসার সিরাজ সিদ্দিকী বলেন, কে-সিপিএস এর মাধ্যমে কোনা সফটওয়্যার ল্যাব প্রমাণ করেছে বাংলাদেশ আর কেবল বিদেশি প্রযুক্তির ভোক্তা নয়। আমরা এখন দেশীয় উদ্ভাবন ও সহায়তার মাধ্যমে বিশ^মানের সমাধান তৈরি করছি। এ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের প্রথম সিপিএস বাস্তবায়নে কোনা, ইসলামী ব্যাংক ও অন্যান্য অংশীদারদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এ অর্জন আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে; পাশাপাশি ক্যাশলেস বাংলাদেশ গড়ার পথে এটি শক্তিশালী একটি পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল ব্যাংকিং উইং মোশাররফ হোসেন সহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট