বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ১০ টি ব্লগ ব্ল্যাক আউট !!
১০ টি ব্লগ ব্ল্যাক আউট !!
সুস্পষ্ট অভিযোগ ছাড়াই ব্লগারদের উপর হুমকির প্রতিবাদে ১০ টি ব্লগ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে।
ব্লগারদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ব্লগগুলো ব্ল্যাক আউট হয়ে যাবে।
সম্মিলিতভাবে এই প্রতিবাদ জানাচ্ছে আমার ব্লগ, সচলায়তন, মুক্তমনা, মুক্তাঙ্গন, নাগরিক ব্লগ, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, ক্যাডেট কলেজ ব্লগ, সরব এবং ইস্টিশন।
ব্লগগুলোর মডারেটরদের পক্ষ থেকে বলা হয়, সরকার মুক্তচিন্তার উপর আঘাত করতেই এবং হেফাজতে ইসলামকে খুশি করতেই ব্লগারদের গ্রেফতার করছে। এমনকি সুস্পষ্ট অভিযোগ ছাড়াই ব্লগারদের উপর হুমকি আসছে।
শুধু তাই নয়, সরকার কাদের সঙ্গে বসে ৮৪ জনের তালিকা তৈরি করেছে সে বিষয়েও কিছু স্পষ্ট করেনি। এই তালিকা প্রকাশের পর থেকে ব্লগাররা নিরাপত্তাহীনতায় পড়েছেন। এর প্রতিবাদেই অনির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাক আউট হচ্ছে ১০টি ব্লগ।
উল্লেখ্য, ২ মার্চ ভোররাতে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজন ব্লগারকে আটক করা হয়। সর্বশেষ ৩ মার্চ আটক করা হয় আরও একজন ব্লগার। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সর্বশেষ বলেছেন, আরও কয়েকজন ব্লগারকে গ্রেফতার করা হবে।






করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার