সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ধর্ষণ প্রতিরোধক অন্তর্বাস আবিষ্কার!
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ধর্ষণ প্রতিরোধক অন্তর্বাস আবিষ্কার!
১০৩৩ বার পঠিত
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণ প্রতিরোধক অন্তর্বাস আবিষ্কার!

ধর্ষণ প্রতিরোধক অন্তর্বাস আবিষ্কার!।। আইসিটি বিশ্ব ।।

ধর্ষণ-প্রতিরোধক এক বিশেষ ধরণের পোশাক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

ধর্ষণকারীকে ইলেকট্রিক শক দিয়ে ধর্ষণ-প্রতিরোধ করতে সক্ষম এই পোশাক আবিষ্কার করেছেন ভারতের একদল বিজ্ঞানী।
এই অন্তর্বাসের বিশেষ গুণ হচ্ছে এটি আক্রমণকারীকে ইলেকট্রনিক শক দেওয়ার পাশাপাশী স্বয়ংক্রিয়ভাবে পুলিশের সাহায্যের জন্য ‘সার্বক্ষণিক হেল্প নাম্বারে’ মেসেজও চলে যাবে।

প্রকৌশলবিদ্যায় অধ্যয়নরত একদল শিক্ষার্থী সম্প্রতি এই বিশেষ অন্তর্বাস আবিষ্কার করেন। তারা জানিয়েছেন, এটি তিন হাজার ৮০০ কিলোভোল্ট পর্যন্ত শক দিতে সক্ষম!

বিশেষ এই পোষাকটির আবিষ্কারক প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী মনিষা মোহন সংবাদ মাধ্যমকে জানান, “পোষাকটিতে একইসঙ্গে জিপিএস ও জিএসএম প্রযুক্তি সংযোজন করা হয়েছে। তাছাড়া এটি তিন হাজার ৮০০ কিলোভোল্ট শক দিতে সক্ষম।”

তিনি জানান, “প্রেসার সেন্সর চালু থাকা অবস্থায় কোন মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হলে প্রথমে ওই ব্যক্তি একটি শক খাবে। তারপর জিপিএস এবং জিএসএম মডিউলের মাধ্যমে ইমার্জেন্সি নাম্বারে এসএমএস চলে যাবে। একইসঙ্গে মেয়েটির অভিভাবকের কাছেও বার্তা পৌঁছে যাবে।

আক্রমণকারীরা সাধারণত প্রথমে নারীদেহের যে অঙ্গে আঘাত করে সেখানেই রাখা হয়েছে শক সার্কিট বোর্ডটি। ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘টেক ইন্ডিয়ায়’ এই বিশেষ ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

ভারতে গত কয়েক মাস ধরে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দিল্লির মেডিকেল ছাত্রী গণ-ধর্ষণের ঘটনাটি। বাসে গণধর্ষণের শিকার ওই ছাত্রী মারা যাওয়ার পর দেশ-বিদেশে আলাচনার ঝড় উঠে।

এই ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই গত মাসে এক সুইস তরুণীর উপর হামলা চালানো হয়। তারপর ভারতে একটি হোটেলে ধর্ষণের উদ্দেশ্যে হামলা চালানো হয় এক ব্রিটিশ পর্যটকের উপর। হোটেলের বেলকনি থেকে লাফিয়ে পড়ে ওই ব্রিটিশ তরুণী প্রাণে রক্ষা পান।

এসব ঘটনা ভারতে পর্যটন শিল্পের উপরও বিরূপ প্রভাব ফেলেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভারতে নারী পর্যটকের সংখ্যা ৩৫ ভাগ হ্রাস পেয়েছে শুধুমাত্র ধর্ষণের ভয়ে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি