সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ভারতে ইমেইল ভীতি!!
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ভারতে ইমেইল ভীতি!!
১০২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে ইমেইল ভীতি!!

ভারতে ইমেইল ভীতি!!ভারতে সরকারি কাজে বন্ধ হয়ে যেতে চলেছে ইয়াহু, জিমেইল ছাড়াও বেশ কিছু ইমেইল সেবা। ভবিষ্যতে ব্যবহার হবে একমাত্র ‘এনআইসি.ইন’ ইমেইল পরিসেবা। যদিও সরকারিভাবে দপ্তরগুলোতে এখনও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এসে পৌছায়নি। তবে ‘ডিপার্টমেন্ট অব টেলিকমুনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলোজি’ দপ্তরে এ বিষয় নিয়ে জোড় চর্চা চলছে।এ দপ্তরের সচিব জে সত্যনারায়ণ বলেছেন, আমরা ইমেইল নীতি নিয়ে কাজ করছি। সরকারি কর্মীদের ‘এনআইসি.ইন’ ব্যবহার করতে বলা হতে পারে। আগামী দুমাসের মধ্যে নতুন ইমেইল নীতি চালু হতে পারে।

যদিও এ নতুন নীতির কারণ সম্পর্কে তিনি কিছু পরিষ্কার করে জানাতে চাননি। তবে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নীতি কার্যকরী হলে সরকারের তরফ থেকে ৫-৬ লাখ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের কাছে সরকারি কাজে শুধু ‘এনআইসি.ইন’ ব্যবহারের দিকনির্দেশনা আসতে পারে।

প্রসঙ্গত, এতদিন অবধি এ বিদেশি সংস্থাগুলোর ইমেইল পরিসেবা ব্যবহার করা হতো সরকারি কাজে। এই ইমেইলগুরোর সার্ভার মূলত বিদেশি। ফলে তথ্যের সুরক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এ সুরক্ষা জোরদার করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কিছুদিন আগেই ঘটে যাওয়া ‘স্নোডেন’-এর স্বীকারোক্তি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার এ কর্মী প্রকাশ্যে জানিয়ে দেন, তারা গোপনে ভারত ছাড়াও বিভিন্ন দেশের ইমেইলের ওপর গোয়েন্দা নজরদারি করতেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর ভারত সরকারের নেওয়া এ নতুন নীতির পরিকল্পনা খুবই তাৎপর্যপূর্ণ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ