সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১১, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » টেক টিপ্সঃ ছবি ও ভিডিও ব্যাকআপ রাখুন গুগলে
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » টেক টিপ্সঃ ছবি ও ভিডিও ব্যাকআপ রাখুন গুগলে
১২৬০ বার পঠিত
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেক টিপ্সঃ ছবি ও ভিডিও ব্যাকআপ রাখুন গুগলে

---
স্মার্টফোনে সবচেয়ে বেশি স্টোরেজ নিয়ে থাকে ছবি ও ভিডিও। তবে খুব সহজেই ফোনের ছবি ও ভিডিও গুগলে ব্যাক আপ রাখতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে ব্যাক আপ রাখবেন গুগলে।
প্রথমে প্লে-স্টোর থেকে Google Photos অ্যাপ ইন্সটল করুন। স্মার্টফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে যে অ্যাকাউন্টে ব্যাক আপ নিতে চান তা সিলেক্ট করুন।

এবার বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Settings’ এ যান। ‘Backup & Sync’ সিলেক্ট করুন। এখানে ব্যাক আপ মোড ‘High Quality’ সিলেক্ট করলে Google Photos এ আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই মোডে সব ছবি ১৬ মেগাপিক্সেল সাইজে সেভ হবে। তবে অরিজিনাল কোয়ালিটির ছবি ব্যাক আপ নিতে চাইলে ১৫ জিবি স্টরেজ বিনামূল্যে দেবে গুগল।

ক্যামেরা ছাড়াও অন্য কোন ফোল্ডার Google Phoptos এ ব্যাক আপ নিতে চাইলে ‘Backup mode’ এর নিচে ‘Back up device folder’ সিলেক্ট করে যে ফোল্ডার ব্যাক আপ নিতে চান সিলেক্ট করে নিন।
এই সব সেটিং সিলেক্ট করা হয়ে গেলে মাসে অন্তত একবার Google Photos ওপেন করে বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Free up space’ সিলেক্ট করুন। এর পরে ‘Free Up xx.xx GB’ সিলেক্ট করলে যে সব ছবির ব্যাক আপ নেওয়া হয়ে গেছে সেই ছবি নিজে থেকেই ফোন মেমোরি থেকে ডিলিট করে দেবে এই অ্যাপ। পরে সেই ছবি ফিরে পেতে ইন্টারনেট কানেকশন অন করে Google Photos ওপেন করতে হবে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই