বুধবার ● ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ২২ গেম নিয়ে যাত্রা শুরু করল গুগল স্টেডিয়া
২২ গেম নিয়ে যাত্রা শুরু করল গুগল স্টেডিয়া
![]()
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাজারে এসেছে গুগলের গেমিং স্ট্রিমিং প্লাটফর্ম স্টেডিয়া। শুরুতে ১২টি গেম নিয়ে যাত্রার কথা থাকলেও পরে মত বদলে ফেলে গুগল কর্তৃপক্ষ। স্টেডিয়ায় গেমসপ্রেমীদের জন্য যুক্ত করা হয়েছে ২২টি গেম। এ তালিকায় রয়েছে গিল্ট, টম্ব রাইডার, ডেসটিনি ২-এর মতো জনপ্রিয় সব গেম। ল্যাপটপ, টিভি, গুগলের পিক্সেল ফোন এবং ক্রোম অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটে ব্যবহার করা যাবে স্টেডিয়া।
গতকাল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্সসহ ১৪ দেশে চালু হয়েছে স্টেডিয়া। পরবর্তী সময় এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে গুগলের। নেটফ্লিক্স যেমন অনলাইন কনটেন্ট প্লাটফর্ম হিসেবে পরিচিত, তেমনি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় গেমিং প্লাটফর্ম হিসেবে স্টেডিয়া পরিচিতি লাভ করবে বলে মনে করছে গুগল।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ