সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১১, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে গিগাবাইটের অরোজ জেড৮৯০ মাদারবোর্ড
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে গিগাবাইটের অরোজ জেড৮৯০ মাদারবোর্ড
৪২৫ বার পঠিত
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে গিগাবাইটের অরোজ জেড৮৯০ মাদারবোর্ড

---দেশের বাজারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের অরোজ জেড৮৯০ মাদারবোর্ড। গত ২৪ অক্টোবর স্মার্ট টেকনোলজিসের কর্পোরেট হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মাদারবোর্ডটির মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান।

জাফর আহমেদ বলেন, গিগাবাইটের অরোজ জেড৮৯০ সিরিজের মাদারবোর্ড বাজারে প্রযুক্তিগত উৎকর্ষের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর ফিচারসমূহ কম্পিউটার নির্মাণে নতুন মাত্রা যোগ করবে।

গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান বলেন, প্রযুক্তির দুনিয়ায় ক্রমাগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গিগাবাইট তাদের সর্বশেষ প্রযুক্তির অরোজ জেড৮৯০ মাদারবোর্ডের মাধ্যমে এক নতুন মাত্রার পারফরম্যান্স নিয়ে এসেছে। বিশেষত, এর সাথে যুক্ত ডি৫ বায়োনিক কোরসা (D5 Bionic Corsa) এবং এআই সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য অসাধারণ পারফরম্যান্স পেতে সহায়তা করবে। 

তিনি আরো বলেন, এই মাদারবোর্ডে সংযুক্ত ডি৫ বায়োনিক কোরসা হচ্ছে একটি উন্নত প্রযুক্তি যা পারফরম্যান্সকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দ্রুততম ডেটা ট্রান্সফার, স্মুথ মাল্টিটাস্কিং এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং অভিজ্ঞতা প্রদান করার জন্য। ডিডিআর৫ মেমোরি সমর্থন সহ, ডি৫ বায়োনিক কোরসা উচ্চ গতির মেমোরি পারফরম্যান্স নিশ্চিত করে, যা মেমোরি ব্যবহারের সময় লোড টাইম অনেকাংশে কমিয়ে আনে। 

এছাড়া এই মাদারবোর্ডে রয়েছে পিসিআইই ৫.০ সাপোর্ট, যা ডেটা ট্রান্সফারের গতি এবং পারফরম্যান্সকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটি পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স কার্ড এবং এসএসডির সাথে সামঞ্জস্যপূর্ণ। ফলে, যারা উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং বা ভারী কাজ করেন তাদের জন্য এই মাদারবোর্ডটি অসাধারণ পছন্দ হবে বলে আশা করি।  

অরোজ জেড৮৯০ মাদারবোর্ডে রয়েছে আরজিবি ফিউশন ২.০ ফিচার, ফলে ব্যবহারকারী তাদের সেটআপকে সম্পূর্ণ নিজেদের মতো করে কালার বা আলোকিত করার সুযোগ পাবে। যার ফলে প্রতিটি গেমিং অভিজ্ঞতা আরও রঙিন ও আকর্ষণীয় হয়ে উঠবে। 



আইসিটি সংবাদ এর আরও খবর

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’ বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই