সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
২০৬ বার পঠিত
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

---ওয়ানপ্লাস বাংলাদেশে ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত নর্ড ৫ সিরিজ অফিসিয়ালি উন্মোচন করেছে। এখন সারাদেশের অফিশিয়াল ওয়ানপ্লাস আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই সিরিজের ফোন দুটি। মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্য থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। এর ফলে ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।

ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। সব মিলিয়ে ফোনটি এই ক্যাটাগরির অন্যতম শক্তিশালী ও অল-রাউন্ড ফোন।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‌্যাম। ফোনটির ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে।

ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩,৯৯৯ টাকায় এবং নর্ড সিই৫ এর দাম ৩৫,৯৯৯ টাকা।

উল্লেখ্য, সার্ভিস ও সাপোর্ট নিশ্চিত করতে ওয়ানপ্লাস ৩৬টি আফটার-সেলস সেন্টার গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে ২৪টি সার্ভিস সেন্টার ও ১২টি সার্ভিস পয়েন্ট।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা