সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের
২৯৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের

---খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর একাডেমিক কার্যক্রম চালু করার আবেদন জানিয়েছে কুয়েট গার্ডিয়ান ফোরাম। ১৭ জুলাই ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর এ উপলক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে অবিভাবকরা উল্লেখ করেন গত ৫ মাসের অধিক সময় ধরে অচল অবস্থার কারণে কুয়েটের একাডেমিক কার্যক্রম সম্পূর্নভাবে বন্ধ রয়েছে। ফলে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর জীবন ভীষণ হুমকির সম্মুখীন। অভিভাবকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে। করোনার সময় দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী সহ আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। জুলাই’২০২৪ গণ-অভ্যুত্থানের সময়ও সারাদেশের ন্যয় কুয়েট বন্ধ ছিল। তারপর ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ এক অনাকংখিত ঘটনার পর থেকে একটানা প্রায় ৫ মাসের অধিক কুয়েট এর একাডেমিক সহ সব ধরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা এখনও চলমান। ফলে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেমন ধ্বংসের সম্মুখীন তেমনি শিক্ষার্থীরাও চরম হতাশ ও ক্ষতির সম্মুখীন।

অন্যদিকে শিক্ষার্থীর জীবন থেকে এভাবে ৬ মাস সময় নষ্ট না হলে একজন শিক্ষার্থী ৬ মাস আগে জব মার্কেটে প্রবেশ করতে পারতো।

প্রতিষ্ঠানটির অচলাবস্থা নিরসন করে একাডেমিক সহ সব ধরণের কার্যক্রম সচল করে শিক্ষার্থীদের চরম ক্ষতি ও অভিভাবকদের হতাশামূক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিাবকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়