সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রতিমাসে দেশের অর্ধেক শিল্প প্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে: ক্যাসপারস্কি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রতিমাসে দেশের অর্ধেক শিল্প প্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে: ক্যাসপারস্কি
৫১৬ বার পঠিত
রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিমাসে দেশের অর্ধেক শিল্প প্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে: ক্যাসপারস্কি

---প্রতি তিনটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি নিয়মিতভাবে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে। এদের মধ্যে ৪৫ শতাংশ প্রতিষ্ঠান মাসে একাধিকবার এবং অন্তত ১২ শতাংশ বছরে একবার বা তার কম এ সমস্যা মোকাবেলা করছে। ক্যাসপারস্কির প্রতিবেদনে, বিশে^র বিভিন্ন এলাকায় কার্যক্রম চালানো প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও তথ্য নিরাপত্তা গবেষণা করে বিষয়টি তুলে ধরা হয়েছে।
ক্যাসপারস্কির মতে, ৪৯ শতাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ক ঘটনা শনাক্ত ও সমাধান করাই তাদের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। আবার অনেক প্রতিষ্ঠান প্রায়ই নেটওয়ার্ক বিভ্রাট, স্লো পারফরম্যান্স এবং লিমিটেড নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হয়। এ সমস্যার সমাধান করে পুনরায় কার্যক্রম পরিচালনা করতে ৭৪ শতাংশ প্রতিষ্ঠানের ১ থেকে ৫ ঘন্টা সময় লাগে।
ক্যাসপারস্কির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (সিকিউর অ্যাক্সেস সার্ভিস এজ) ম্যাক্সিম কামিনস্কি বলেন, শিল্প প্রতিষ্ঠাগুলোর নেটওয়ার্ক সমস্যার কারণে প্রায়ই বিলম্ব, উৎপাদন হ্রাস, আর্থিক ক্ষতি ও সুনাম ক্ষুন্ন হয়। যখন একটি নেটওয়ার্ক ডাউন হয় তখন প্রতিষ্ঠানের যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়, কর্মচারীরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোর অ্যাক্সেস হারায় এবং একইসাথে উৎপাদন হ্রাস সহ গ্রাহকের আস্থা হারাতে থাকে। অতএব, ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম সুরক্ষিত রাখা উচিত। নেটওয়ার্ক সমস্যার সম্ভাব্য কারণগুলো শনাক্ত ও সময়োপযোগী কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে প্রতিষ্ঠানগুলো এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং সুরক্ষিত থাকতে পারবে।
নেটওয়ার্ক সমস্যা ও সুরক্ষা নিশ্চিত করতে ক্যাসপারস্কি তাদের ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি (কেআইসিএস) এবং ক্যাসপারস্কি এসডি-ডব্লিউএএন এর মতো সল্যুশন ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই প্রোডাক্টগুলো কেন্দ্রীয়ভাবে পরিচালনা, নেটওয়ার্ক অপ্টিমাইজেশান ও অত্যাধুনিক সুরক্ষা সরবরাহ করে, এবং একইসাথে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম চালানো ব্যবসায়ের ধারাবাহিকতা নিশ্চিত করে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়