বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের ২টি ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে বিকাশ। এবছর অ্যাওয়ার্ড এর তৃতীয় সংস্করণে (২০২৫) ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দ্য ইয়ার’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস্ অ্যান্ড ইনস্টিটিউশনস্’ ক্যাটাগরিতে ‘বিজয়ী’ হিসেবে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি, বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই সামগ্রিক কৌশল, পরিচালনা পদ্ধতি ও অংশীজনদের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পদক্ষেপ নেয়ায় ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দ্য ইয়ার’ এবং সরকার, সুশীল সমাজ, বেসরকারি খাত ও কমিউনিটিসহ বিভিন্ন অংশীজনদের মধ্যে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নে ভূমিকা রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস্ অ্যান্ড ইনস্টিটিউশনস্’ পুরস্কার অর্জন করে বিকাশ। বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) ও চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়