সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক থেকে পদত্যাগ করছেন র্যান্ডি জাকারবার্গ
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক থেকে পদত্যাগ করছেন র্যান্ডি জাকারবার্গ
৯৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুক থেকে পদত্যাগ করছেন র্যান্ডি জাকারবার্গ

ফেসবুক থেকে পদত্যাগ করছেন র্যান্ডি জাকারবার্গসামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বিপণন প্রধান ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন র্যান্ডি জাকারবার্গ ফেসবুক থেকে পদত্যাগ করেছেন।
নিজের সামাজিক ব্যবসা শুরু করার জন্যই ফেসবুক থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন র্যান্ডি। খবর ডেইলি মেইল অনলাইন।
জানা গেছে, দীর্ঘ ছয় বছর ফেসবুকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন র্যান্ডি। এখন নিজেই ফেসবুকের চেয়ে আরও ভালো সামাজিক একটি যোগাযোগের মাধ্যম তৈরি করতেই তাঁর এই পদত্যাগ। তিনি রটজ মিডিয়া নামে নতুন একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন বলে জানা গেছে।
র্যান্ডি জাকারবার্গ তাঁর পদত্যাগপত্রে বলেছেন, ‘ফেসবুকের বাইরে এসে কাজ করার জন্য এটাই আমার উপযুক্ত সময়। এ ক্ষেত্রে আরও বেশি সামাজিক, আরও বেশি আধুনিক কাজ করা যাবে।’
ফেসবুক কর্তৃপক্ষ র্যান্ডির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নতুন প্রতিষ্ঠান গড়তেই র্যান্ডি ফেসবুক থেকে পদত্যাগ করেছেন।
তবে এ ব্যাপারে র্যান্ডির ভাই মার্ক জাকারবার্গ কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত তিন মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এসেই র্যান্ডি পদত্যাগপত্র জমা দিলেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা