সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » টুইটারে পাসওয়ার্ডের বিকল্প ‘ডিজিটস’
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » টুইটারে পাসওয়ার্ডের বিকল্প ‘ডিজিটস’
১৪২৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টুইটারে পাসওয়ার্ডের বিকল্প ‘ডিজিটস’

 index_69306.jpg

মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ডের পরিবর্তে লগ ইন করার বিকল্প একটি ব্যবস্থা এনেছে টুইটার। টুইটারের নতুন এই সেবাটির নাম ‘ডিজিটস’। সম্প্রতি টুইটার আয়োজিত ফ্লাইট নামের প্রথম ডেভেলপার সম্মেলনে ডিজিটস-সেবার তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কীভাবে কাজ করবে ডিজিটস? মোবাইল ডিভাইসের অ্যাপসে লগ ইন করতে প্রচলিত আইডি পাসওয়ার্ডের পরিবর্তে হোয়াটসঅ্যাপের মতো একটি বার্তা পাঠিয়ে তা করা যাবে। ব্যবহারকারী যখন কোনো অ্যাপে সাইন আপ বা লগ ইন করবেন, তাঁরা তখন ফোনে একটি শনাক্তকরণ কোড পাবেন। সেই কোডটি দিয়ে ব্যবহারকারী অ্যাপ ব্যবহার করতে পারবেন।
ফ্লাইটের পণ্য ব্যবস্থাপক মাইকেল ড্রুকার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো উন্নত দেশগুলোর বাজারে ৩০ কোটি স্মার্টফোন বিক্রি হবে। উন্নয়নশীল দেশগুলোতে ৯৪ কোটি স্মার্টফোন বিক্রি হবে। দ্রুত বর্ধনশীল দেশগুলোতে স্মার্টফোনের ক্রেতা বাড়লেও অনেকের ই-মেইল অ্যাকাউন্ট থাকে না। তাই তাঁরা অ্যাপসে সাইন আপ করতে বা অ্যাপস ব্যবহার করতে পারেন না।
২১৬টি দেশে ২৮টি ভাষায় অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব প্ল্যাটফর্মে ডিজিটস উন্মুক্ত করা হয়েছে বলে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে। ম্যাকডোলান্ডসের অ্যালার্ম ক্লক, ওয়ান ফুটবল, রেজি, ফিটস্টারের মতো অ্যাপ প্ল্যাটফর্মে ডিজিটস সংযুক্ত হয়েছে। এটি যুক্ত করতে ডেভেলপারদের তাঁদের অ্যাপে একটি কোড লেখার প্রয়োজন হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়