সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » দ্রুত উইন্ডোজ ১০–এর ব্যবহার বাড়ছে
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » দ্রুত উইন্ডোজ ১০–এর ব্যবহার বাড়ছে
১০৭১ বার পঠিত
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুত উইন্ডোজ ১০–এর ব্যবহার বাড়ছে

---
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে সমর্থন বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। কিছুদিন পরেই মাইক্রোসফটের কাছ থেকে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা কোনো সফটওয়্যার আপডেট পাবেন না। তাই সময় ফুরানোর আগেই সবাই উইন্ডোজ ১০ সংস্করণে নিজেদের হালনাগাদ করে নিচ্ছেন। গত জুলাই মাসে উইন্ডোজ ৭ ব্যবহারের পরিমাণ ব্যাপক কমে গেছে। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপ্লিকেশনের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের তথ্যের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, গত জুলাই মাসে পুরো পিসি বাজারে উইন্ডোজ ৭ ব্যবহারের পরিমাণ ৩ দশমিক ৬ শতাংশ কমে বাজার দখল ৩১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। এ সময় উইন্ডোজ ১০-এর ব্যবহার বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। ডেস্কটপের বাজারে মাইক্রোসফটের সাম্প্রতিক অপারেটিং সিস্টেমটির বাজার দখল দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৯ শতাংশ।

উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্য মূলধারার সমর্থন ২০১৫ সালের জানুয়ারি মাসে বন্ধ করে দেয় মাইক্রোসফট। তবে এ বছরের জানুয়ারি মাসে ঘোষণা দেয়, আগামী বছর, অর্থাৎ ২০২০ সালের ১৪ জানুয়ারির পর থেকে বিনা পয়সায় আর কোনো সফটওয়্যার নিরাপত্তা প্যাচ দেবে না তারা।
মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধ করার ঘোষণা আসার পর থেকেই অনেকেই নতুন সংস্করণে হালনাগাদ করে নিচ্ছেন। তাই দ্রুত উইন্ডোজ ১০-এর ব্যবহার বাড়ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন