সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৯ জুন ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » ফেসবুকে নতুন অ্যাপ
প্রথম পাতা » অ্যাপস কর্নার » ফেসবুকে নতুন অ্যাপ
১০৮৪ বার পঠিত
রবিবার ● ২৯ জুন ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকে নতুন অ্যাপ

facebook_2671293b.jpg

কাউকে বার্তা পাঠানো হলে সেই বার্তা পড়ার পর স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণের মধ্যেই মুছে যাবে। সম্প্রতি এ ধরনের একটি মেসেজিং অ্যাপ্লিকেশন তৈরি করছে ফেসবুক কর্তৃপক্ষ। এই প্রকল্পটির তত্ত্বাবধানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই। ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

বার্তা পাঠানোর পর স্বয়ংক্রিয়ভাবে তা মুছে যায়-এমন একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট। ফেসবুক কর্তৃপক্ষ এই অ্যাপ্লিকেশনটি কিনে নিতে চেয়েছিল। কিন্তু শেষ নাগাদ স্ন্যাপচ্যাট কিনতে ব্যর্থ হয়ে স্লিংশট নামে একটি অ্যাপ্লিকেশন নিজেরাই তৈরি করছে ফেসবুক। শিগগিরই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। অবশ্য, আনুষ্ঠানিকভাবে ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্লিংশট অ্যাপ্লিকেশনটির সাহায্যে ভিডিও ও ছবি শেয়ার করার সুবিধাও থাকবে।

বার্তা পাঠানোর পর মুছে যাওয়ার এই সুবিধাযুক্ত অ্যাপ্লিকেশন তৈরিতে ফেসবুকের পাশাপাশি ইয়াহুরও আগ্রহ রয়েছে। সম্প্রতি ব্লিংক নামের একটি অ্যাপ্লিকেশন কিনেছে ইয়াহু কর্তৃপক্ষ।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়