শনিবার ● ৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিন্দাবাদ ডট কমের সাথে চুক্তিবদ্ধ হল এম. এম. ইস্পাহানি লিমিটেড
সিন্দাবাদ ডট কমের সাথে চুক্তিবদ্ধ হল এম. এম. ইস্পাহানি লিমিটেড
বিটুবি ই-কমার্স সাইট সিন্দাবাদ ডট কম চুক্তিবদ্ধ হল স্বনামধন্য ব্যাবসায় প্রতিষ্ঠান এম এম ইস্পাহানি লিমিটেড এর সাথে। সম্প্রতি রাজধানীর বনানীতে সিন্দাবাদডটকম-এর কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় এম এম ইস্পাহানি লিমিটেড এর ই-কমার্স ডিস্ট্রিবিউটর হিসেবে সিন্দাবাদ ডট কম ভূমিকা পালন করবে অর্থাৎ এম এম ইস্পাহানি এর বিভিন্ন ব্র্যান্ডের চা সহ অন্যান্য খাদ্য পণ্য এখন সিন্দাবাদ থেকেই কিনে ফেলা যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং সিন্দাবাদ ডট কমের সিইও এবং কো-ফাউন্ডার জীশান কিংশুক হক।
জীশান কিংশুক হক এ সময় বলেন, “সিন্দাবাদ ইতোমধ্যই ব্যবসায়িক কেনাকাটার আস্থার জায়গা হিসেবে স্থান পেয়েছে। ইস্পাহানি এর মত স্বনামধন্য ব্র্যান্ড সেই আস্থার জায়গাটাকে আরো শক্ত করবে বলে আমার বিশ^াস। আমরা আরো বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে হাজির হব ক্রেতাদের সামনে।” সংবাদ বিজ্ঞপ্তি।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন