সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সবুজ জ্বালানি ব্যবহার করে ডেটা সেন্টার চালু করল বাংলালিংক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সবুজ জ্বালানি ব্যবহার করে ডেটা সেন্টার চালু করল বাংলালিংক
২৮৬ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবুজ জ্বালানি ব্যবহার করে ডেটা সেন্টার চালু করল বাংলালিংক

---পরিবেশবান্ধব উপায়ে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাজীপুরে সৌরবিদ্যুৎ চালিত ডেটা সেন্টার চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। গাজীপুরে নিজেদের ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ সোলার পাওয়ার সিস্টেম ইনস্টল করে ডেটা সেন্টারটি চালু করা হয়েছে।

বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের এ প্রসঙ্গে বলেন, ‘সবুজ এ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলালিংক টেকসই উদ্ভাবনের যাত্রায় বাংলাদেশে নতুন মানদন্ড তৈরি করেছে, যা পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের এ সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে প্রতিবছর প্রায় ০.১৩ জিডব্লিউএইউচ (গিগাওয়াট ঘণ্টা) সবুজ জ্বালানি উৎপন্ন হবে। এর ফলে, প্রতিবছর ৬০ টন কার্বন নিঃসরণ কম হবে এবং জ্বালানির ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিবছর প্রায় ১২,৬০০ মার্কিন ডলার ব্যয় সাশ্রয় হবে। ছাদের অব্যবহৃত ৯ হাজার বর্গফুট জায়গায় এ সৌর বিদ্যুৎ ব্যবস্থা ইনস্টল করা হয়েছে। বাংলালিংক ভবিষ্যতে অব্যবহৃত আরও স্থান কাজে লাগিয়ে সবুজ জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। আমরা মনে করি, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর পাশাপশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা ও কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে সবার এগিয়ে আসা উচিত।’



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা