সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » লিব্রায় যোগ দেবে না টুইটার: ডরসি
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » লিব্রায় যোগ দেবে না টুইটার: ডরসি
১০২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিব্রায় যোগ দেবে না টুইটার: ডরসি

---

ফেইসবুকের লিব্রা প্রকল্পে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কখনোই যোগ দেবে না, নিউ ইয়র্ক সিটিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি।
সংবাদ সম্মেলনে ডরসিকে প্রশ্ন করা হয়, ফেইসবুকের নেতৃত্বাধীন ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় টুইটার যোগ দেবে কিনা। জবাবে টুইটার প্রধান বলেন “কখনোই না।”
ডরসির বরাত দিয়ে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে জন্ম নেওয়া মুক্ত ইন্টারনেট মানের নয় লিব্রা।

“এটি মুক্ত ইন্টারনেট মানের নয়, যার জন্মই ইন্টারনেটে। এটি একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সাধনের জন্য বানানো হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমি যা বিশ্বাস করি এবং আমাদের প্রতিষ্ঠান যে ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকুক বলে আমি চাই তা এই প্রকল্পে নেই” বলেন ডরসি।

সম্প্রতি হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন এক আইনপ্রণেতা ফেইসবুক প্রধানকে পরামর্শ দিয়েছেন যে, লিব্রা ক্রিপ্টোকারেন্সি চালুর আগে ব্যর্থতাগুলোর দিকে নজর দেওয়া উচিত।

বুধবার হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির সদস্যরা ছয় ঘন্টা ধরে প্রশ্ন করে কোনঠাসা করে ফেলেন জাকারবার্গকে। শুনানিতে ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইনপ্রণেতারা।
ক্রিপ্টোকারেন্সি চালু করতে ২৮টি প্রতিষ্ঠান নিয়ে লিব্রা অ্যাসোসিয়েশন গঠন করে ফেইসবুক। সম্প্রতি এই অ্যাসোসিয়েশন ছেড়েছে পেইপাল, ভিসা, মাস্টারকার্ড এবং ইবেসহ সাত সদস্য। সামনের বছর জুন মাসে এই ক্রিপ্টোকারেন্সি চালু করার পরিকল্পনা রয়েছে ফেইসবুকের।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি