সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পরিবেশবান্ধব জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পরিবেশবান্ধব জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন
৪৭৮ বার পঠিত
মঙ্গলবার ● ৫ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশবান্ধব জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন

---জলবায়ুর লক্ষ্য পূরণে নীতি নির্ধারণের ক্ষেত্রে সংস্কার এবং কর্পোরেট পাওয়ার পরচেজ এগ্রিমেন্ট (সিপিপিএ) এর গুরুত্ব তুলে ধরতে সম্প্রতি ‘গ্রিনিং দি গ্রিড’ নামে একটি প্যানেল আলোচনার আয়োজন করেছে গ্রামীণফোন। আলোচনার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে সিপিপিএ সম্পর্কিত নীতি সংস্কারে সচেতনতা তৈরি করা। ২০৩০ সালের মধ্যে ২০১৯ সালের তুলনায় কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এই নীতি।

সিপিপিএ নীতির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, নরওয়ের সাবেক এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী এরিক সোলহেইম, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, টেট্রা টেক-ইউএসএইড-ব্যাজ প্রজেক্টের চিফ অফ পার্টি ইডি এলরাহাল, পাওয়ার সেল বাংলাদেশের ডিরেক্টর জেনারেল প্রকৌশলী মোহাম্মদ হোসাইন এবং গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেগ হেনরিকসেন।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেগ হেনরিকসেন বলেন, গ্রামীণফোনের সকল কার্যক্রম থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্য পূরণে কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (সিপিপিএ)-এর ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এই মডেল বাস্তবায়নে বেসরকারি খাত কী ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং এক্ষেত্রে অনুকূল নীতি কীভাবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে এবং নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারে সরকারের লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তিনি। টেকসই পরিবেশ বিষয়ের দিকটি বিবেচনায় নিয়ে কার্বন নিঃসরণ কমিয়ে আনার মাধ্যমে প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে ইএসজি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাও তুলে ধরেন তিনি।

সিপিপিএ সম্পর্কিত বাংলাদেশে বিদ্যমান আইনি কাঠামো এবং এই নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনের দিকগুলো তুলে ধরে সমাপনী বক্তব্যে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কনভেনর নাহিম রাজ্জাক বিষয়টিতে নীতি সংস্কারের ক্ষেত্রে সংসদীয় কমিটির সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন তিনি।

প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি