সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি
২৭৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি

---চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এ ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। সদ্য স্নাতক সম্পন্নকারীরা যাতে বিশ্ববিদ্যালয় পাশ করার সাথে সাথে একটি উজ্জ্বল পেশাজীবন পান, সেটাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে ১৫ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানটিতে চুয়েট এবং হুয়াওয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এইচআর ম্যানেজার মোঃ ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাসফিক আহমেদ ও অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন। চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী।

সম্প্রতি চুয়েটের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই কর্মসূচির মধ্যে ছিল একটি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও ইন্টারভিউ সেশন। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে কাজের সুযোগ পাবেন। এই নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি পাশাপাশি মোঃ ফারা নেওয়াজ একটি সেশন পরিচালনা করেছিলেন যেখানে তিনি আন্তর্জাতিক এবং জাতীয় টেলিকম শিল্পের বর্তমান প্রেক্ষাপট এবং এই খাতে হুয়াওয়ের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন। 

হুয়াওয়ের এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, “নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজনের মাধ্যমে আমরা নতুন গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুযোগ তৈরি করি যাতে তারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। হুয়াওয়ে নতুন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞদের এক পরিবার এবং এই সমন্বয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সদ্য স্নাতক সম্পন্নকারীরা নতুন-নতুন ধারণা নিয়ে আসতে পারে। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং আমরা তাদেরকে হুয়াওয়ের অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত।” 

এই উদ্যোগের বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী বলেন, “হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আমাদের শিক্ষার্থীদেরকে আইসিটিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে সংযোগের একটি মূল্যবান প্ল্যাটফর্ম দিয়েছে। এটি শিল্পখাতের চাহিদা সম্পর্কে তাদেরকে আরও বেশি ধারণা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ দিয়েছে।”



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট