সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৬ জুন ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হাতঘড়িতে ফেসবুক
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হাতঘড়িতে ফেসবুক
১০৫০ বার পঠিত
রবিবার ● ২৬ জুন ২০১১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাতঘড়িতে ফেসবুক

এবার হাতঘড়িতেও ব্যবহার করা যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। ফলে হাতঘড়ি এখন আর কেবল সময় দেখানোর কাজেই সীমাবদ্ধ থাকছে না। এখন ফেসবুকের আপডেট জানা, এমনকি চ্যাটিংও করা যাবে হাতের ঘড়িটি ব্যবহার করেই। যে কোনো জায়গা থেকেই ফেসবুক প্রোফাইলের আফডেট খোঁজ-খবর নেওয়া যাবে। আর এমনই একটি ঘড়ি তৈরি করেছে কানাডার একটি কোম্পানি। ফেসবুক আপডেট করা যায় এমন হাতঘড়ি তৈরি করেছে কানাডিয়ান কোম্পানি ইনপ্লাস। এই হাতঘড়িটিতে স্মার্টফোন বা কম্পিউটার সংযোগ দিয়ে প্রোগ্রামের আওতায় আনা যায় এবং এর ফলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখা যায়। ইনপ্লাসের পক্ষ থেকে এই ঘড়িটিকে বলা হচ্ছে ‘হ্যাকারের নিখুঁত যন্ত্র’ যার পুরোটাই প্রোগ্রাম করা সম্ভব। ডেভেলপাররা ঘড়িটির ১.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ভাইব্রেটিং মোটর, বাটন, টাইমার, অ্যালার্টসহ প্রতিটি যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করতে পারবে। এ ঘড়িটিতে থাকছে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুবিধা। ঘড়িটি খুব শীঘ্রই মানুষের হাতে হাতে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে কোম্পানিটি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা